সংবাদ শিরোনাম
নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান রিয়াদে সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত হলো বিনোদন সাংস্কৃতিক সন্ধ্যা_ ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বাঁশখালী মদীনাতুল উলুম কুদ্দুসিয়া হেফজখানা থেকে হিফজ সম্পন্ন করল আলহাজ্ব মোহাম্মদ ইমরান কন্যা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বাঁশখালী হজ্জ্ব কাফেলার ব্যবস্থাপক আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর বড় কন্যা পবিত্র কুরআনে হিফজ সম্পূর্ণ করেছেন। তিনি বাঁশখালী মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্স থেকে সফলভাবে হিফজ সম্পন্ন করে একজন হাফেজা হিসেবে গৌরব অর্জন করেন।

কন্যার এ সাফল্যে পরিবার পক্ষ থেকে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে তারা সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন, যাতে আল্লাহ তাআলা তাকে কুরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন এবং ভবিষ্যতে একজন আদর্শ আলেমা হিসেবে গড়ে ওঠার সুযোগ দেন।

উল্লেখ্য, কুরআনে হিফজ সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জন্য যেমন বড় অর্জন, তেমনি একটি পরিবারের জন্যও তা অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনি ইলমে আরও অগ্রসর হওয়ার তাওফিক দান করেন এবং তার ইলমের মাধ্যমে দ্বীন ও সমাজের খেদমত কবুল করেন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories