সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রামপাল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিবিদ শামীম

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

২৫ শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে রামপাল উপজেলার সকল কলেজ ও মাদ্রাসারমাদ্রাসার জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সম্মানিত ডাইরেক্টর এবং বাগেরহাট -২(রামপাল, মোংলা, ফকিরহাট) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব শামিমুর রহমান শামীম।

এই সময় তিনি বলেন- ছাত্রদল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী ছাত্র সংগঠন, যা ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্ব করে। এটি ছাত্র-ছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্র সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখে। ছাত্রদল হলো বিএনপির হৃদপিণ্ড। ছাত্রদলকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে চলতে হবে। ছাত্রদের কল্যাণের জন্য ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতা পরিণত হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে আগামী নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, ছাত্রদলের সবসময় খেয়াল রাখতে হবে দেশের অকল্যাণমূলক কোনো কাজ হতে না পারে। ছাত্রদলের কোন সদস্য যেন নিষিদ্ধ ছাত্রলীগ এর মতন ব্যবহার না করে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ব্যালট এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। বিএনপি প্রতিষ্ঠা থেকে জনগণের জন্য কাজ করে গেছেন এবং ভবিষ্যতে কাজ করে যাবেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রামপাল উপজেলা বিএনপি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃআলতাব হোসেন বাবু,
সাংগঠনিক সম্পাদক রামপাল উপজেলা বিএনপি মোঃ আল আমিন হাওলাদার,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রামপাল উপজেলা বিএনপি মোঃ জাহেদুর রহমান টুটুল,
উক্ত অনুষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে, সদস্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শেখ তাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি রামপাল সদর ইউনিয়ন বিএনপি ৫ নং ওয়ার্ড মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এইসময় রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, সুন্দরবন মহিলা কলেজ, আবুল কালাম ডিগ্ৰি কলেজ, ফকিরহাট সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রদলের নব নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories