সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

তাহিরপুর যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৬ জনের ৬০ দিন করে কারাদণ্ড

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে দুই মাস করে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে নয় টার উপজেলার বাদাঘাট ইউনিয়ন যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত ও পুলিশ কতৃক মোবাইল কোর্ট টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

খোঁজ নিয়ে জানা গেছে,রাতে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাচারকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) ও বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮), মোঃ আলীম শাহ এর ছেলে হৃদয় শাহ (২৪) কে অভিযান চালিয়ে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩০০ ঘনফুট বালুসহ ২ টি ষ্টীলের নৌকা আটক করা হয়৷ পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের সাজা প্রদান করে তাহিরপুর থানায় সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান। তিনি জানান,সাজা প্রাপ্ত্যদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিষয় সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত জানান,আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর