সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

কুরআন অবমাননার প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

আজ (৬ ই অক্টোবর) সোমবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বপাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার ঘটনায় হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ,হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর,হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করে।যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক এই কাজ করেছে।সরকারের উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।সরকার কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবো।

আল কুরআনকে সার্বজনীন গ্রন্থ উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও প্রধান মুফতী আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ বলেন,মহাগ্রন্থ আল কুরআন সার্বজনীন ও বিশ্বজনীন। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। আর পবিত্র কুরআন হল মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড। মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কুরআন অবমাননা করে মুসলমানদেরকে উত্ত্যক্ত ও উস্কানি দেয়া হচ্ছে। কিন্তু কোন মুসলমান বাতিল শক্তির উস্কানিতে পা দেবে না বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করবে,ইনশাআল্লাহ।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা মাহমুদুল হোসাইন,মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান,মাওলানা আনোয়ার শাহ আযহারী,মাওলানা মতিউল্লাহ নূরী,মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা জয়নাল আবেদীন,জনাব নূর মুহাম্মদ,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা সাকিব আমজাদ জমিরী,জনাব মোরশেদ আলম,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তৌহিদী জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক,হয়ে হাটহাজারী কলেজগেটে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories