সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপর ব্যবসায়ীর হামলা; আটক করে পুলিশে দিল গ্রামবাসী

আমির হোসাইন ‎স্টাফ রিপোর্টার / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আমির হোসাইন
‎স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শিমুলতলা গ্রামের শাজাহান মিয়া(৪০)কে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে নিষেধ করায় মাদক ব্যবসায়ী শাজাহান তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে।  এ সময় শিমুলতলা গ্রামবাসী ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী(২৬) কে আটক করে পুলিশের হাতে তোলে দেয়। 

আটককৃত ইয়াবা সম্রাট শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাজাহানের আপন মেয়ের জামাই ইউনুছ আলী(২৭)।

‎এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ১ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের।

‎এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান ও ইউনুসকে মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

‎স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৩ সেপ্টেম্বর  মঙ্গলবার রাত ১২ টার সময় শিমুলতলা গ্রামবাসী মিলে  শিমুলতলা গ্রামে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে পারবেনা বলে নিষেধ করে। এ সময় ইয়াবা সম্রাট শাজাহান তার মেয়ের জামাই ইউনুছ আলীসহ ১০/১৫ জনের মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে।

পরে শিমুলতলা গ্রামের লোকজন মিলে ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইউনুছ আলীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাহিরপুর থানার অধিনস্থ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  ঘটনাস্থলে গেলে গ্রামবাসী শাজাহান ও ইউনুস আলীকে পুলিশের হাতে তোলে দেয়।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য শিমুলতলা গ্রামের শাহিবুর রহমান বলেন,  দীর্ঘদিন ধরে শাজাহানসহ ১০/১৫ জনের একটি মাদক কারবারি চক্র শিমুলতলাসহ তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটের  খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানা ও আদালতে ১৯/১২ টি মাদকের মামলাও রয়েছে। দিনরাত ২৪ ঘন্টাই উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল কলেজের ছাত্রসহ বিভিন্ন বয়সের ছেলেপেলে তার বাড়ি আসে ইয়াবা ট্যাবলেট নিতে। যার কারণে আমাদের গ্রামে মা-বোনেরা ঘর থেকে বের হতে পারেনা। আমরা শাজাহানকে নিষিদ্ধ করলে উল্টো মামলা হামলার হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories