সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

রিয়াদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)উদযাপন উপলক্ষে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত;

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ। / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ।

গত ১৮-ই সেপ্টেম্বর রিয়াদস্থ মেডিনোভা মেডিকেল সেন্টারের অডিটোরিয়ামে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি রিয়াদ ঈদে মিলাদুন্নবী দঃ আয়োজিত পরিষদের সভাপতি মাওলানা নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে_ মাওলানা ওবায়দুল হক ইদ্রিস ও মুহাম্মদ মমতাজ আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রায়হান চৌধুরি,
অনুষ্ঠানে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশ করেন সাজ্জাদ হোসেন ফাহিম ও মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আলম নঈমী এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক মাওলানা মুহাম্মদ খাজা মঈন উদ্দীন।এতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সৌদি আরব শাখার সহ সভাপতি আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম হোসেন খোকন, আলমগীর হোসেন, ও জুয়েল আশরাফ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- অশান্ত এই পৃথিবীতে পুনঃ শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রিয় রাসুলের (দ.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। দেড় হাজার বছর আগে আইয়্যামে জাহেলিয়াতে যে অন্ধকার প্রিয় নবী (দ.) দূর করে গেছেন সেই অন্ধকার আজ আবার ঘিরে ধরেছে বিশ্ববাসীকে। তাই আমাদেরকে মহান রবের দেয়া এই কালজয়ী আদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করতে হবে, তবেই কেবল পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা বর্তমান বাংলাদেশে ’তৌহিদি জনতার’ নামে একটি উগ্রবাদী গোষ্ঠী মসজিদ, খানকা ও মাজারে হামলা করে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং মবের রাজত্ব কায়েম করছে তার তীব্র প্রতিবাদ জানান এবং এই ব্যাপারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যথাক্রমে- সংগঠক মাওলানা মুহাম্মদ সাইদুল হক শাহেদ, বিশিষ্ট সাংগঠক কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ আনোয়ার শাহাদাত, জাকের পার্টি সৌদি আরবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু, মেডিনোভা মেডিক্যাল কমপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার নাজমুল হাসান সহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত হয়ে দু’জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর