সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বাঁশখালায় অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা প্রদান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাথে সাক্ষাৎ করতে যান বাঁশখালী সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট পঁচিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী, অর্থ সম্পাদক সাহাব উদ্দীন, দেলোয়ার হোসাইন, পারভেজ উদ্দীন, ছাত্রনেতা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আল্লাহ তা’য়ালা তার প্রিয়জনদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদে ধৈর্য্য ধরে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷ সেই নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে মানবতার সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের বিপদগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনা, মানুষ বিপদগ্রস্ত হলেই যার যা আছে তা নিয়ে ছুটে যেতে হবে। জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories