সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

মৌলভীবাজারে বোনকে উত্যক্তের অভিযোগে যুবককে গ’লা কে’টে হত্যা, পিবিআই উদঘাটন করেছে রহস্য।

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ঘটে যাওয়া এক শোকাবহ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া লিটন মিয়া (২৭) হ’ত্যা’র মূল আসামি শামীম আহমদ (৩৪) গ্রেপ্তার হয়ে আদালতে দায় স্বীকার করেছেন।

পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন বলেন, রবিবার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে হ’ত্যা’র দায় স্বীকার করেন শামীম।

শামীমের জবানবন্দিতে জানা গেছে, লিটন তার বোনকে বারবার উত্যক্ত করতো। এছাড়া, এলাকায় বখাটেপনা, চুরি-ছিনতাইসহ অশান্তি সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। এসব কারণে শামীম ও আরও ৬-৭ জন মিলে পরিকল্পিতভাবে লিটনের গলা কেটে তাকে হ’ত্যা করে।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, হ’ত্যা’র সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, এই হ’ত্যা’কা’ণ্ড এলাকায় নিরাপত্তা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব পুনরাবৃত্তি করেছে। পুলিশও স্থানীয়দের সতর্ক করেছেন যাতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর