সংবাদ শিরোনাম
জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: / ২৮১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে প্রতারণা ও ভূমি দখলসহ নানা অপরাধের অভিযোগে আলোচিত মাহবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি
প্রতারণা ও জমি দখলের অভিযোগে কারাগারে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সদর মেট্রো থানা ২৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মাহবুব আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পতিত সরকারের সময় তিনি এমপি-মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে প্রভাব খাটাতেন এবং ভয়-ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন।

২০১২ সালে গাছা থানাধীন ৩৩ নং ওয়ার্ড উত্তর খাইলকৈর এলাকায় মনির হোসেন ও পারভিন আক্তারের কাছ থেকে জমি বিক্রির নামে একাধিকবার টাকা নেন তিনি। কিন্তু পরবর্তীতে ওই জমি নিজের ভাইদের নামে রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে (সি.আর মামলা নং ৩৮৬/২৪, ধারা ৪০৬/৪২০/৫০৬/৩৪ দন্ডবিধি ১৮৬০)। মামলার প্রেক্ষিতে বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা, গুলি চালানো ও মারধরের ঘটনায় তার নামে একাধিক মামলা রয়েছে। পতিত সরকারের ছত্রছায়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন

ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানায়, “মাহবুব আলম যদি জামিনে মুক্তি পায়, তবে আবারও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবে। সে শুধু প্রতারণাই করেনি, মানুষের জমি দখল সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপ এর সাথে জড়িত ছিলেন তাই তার বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যেন কোনভাবেই জামিন না দেওয়া হয়। অন্যথায় এর দায়ভার বর্তমান প্রশাসনকেই নিতে হবে।”বলে জানান ভুক্তভোগী এবং তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories