সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তৌসিব উদ্দিন এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার।

আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মোঃ হারুন অর রশিদ, বিআরডিবি অফিসার এনামুল করিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেরিন ফিশারিস অফিসার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের মধ্যে ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন।

উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

যথাক্রমে, পাঙ্গাস মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন,
তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, কালীপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইরাজ উদ্দীন,
কার্প জাতীয় মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, পূর্ব চাম্বলের নুর মোহাম্মদ খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর