সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্মের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬

বরিশাল প্রতিনিধি:

রাজধানীতে বসবাসরত বরিশাল অঞ্চলের মানুষের সংগঠন ‘ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত-এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইমুন ইসলাম জিহাদী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব এইচ এম কাওছার বাঙ্গালী।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মোঃ সাইমন ইসলাম ২০২৬–২০২৭ সেশনের জন্য পাঁচ দফা দূরদর্শী কর্মপরিকল্পনা ঘোষণা করেন। ঘোষিত কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য দিকগুলো হলো—
ঢাকায় চিকিৎসার জন্য আসা রোগীদের সহযোগিতায় মেডিক্যাল হেল্প ডেস্ক চালু করা,
আগামী আগস্ট ২০২৬-এর মধ্যে ২০ জন যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা,
২০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ,
ঢাকায় বসবাসরত বরিশালবাসীদের জন্য ডিজিটাল ডাটাবেজ ও কল্যাণ তহবিল গঠন,
পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে ত্রৈমাসিক মিলনমেলা আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসে থেকেও নিজ অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঢাকায় বসবাসরত বরিশালবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা এবং যেকোনো বিপদে একে অপরের পাশে ছায়ার মতো থাকা।”

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বরিশাল অঞ্চলের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর