সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

​রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর

​রংপুরে শীতার্ত অসহায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর গুপ্তপাড়ায় অবস্থিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, রংপুর জেলা শাখা কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত শতাধিক কম্বল সমিতির তালিকাভুক্ত অসহায় সদস্য ও তাদের পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।

কনকনে শীতে সরকারি সহায়তা পেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মচারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণকালে জেলা কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সারাজীবন সরকারের সেবা দিয়ে যারা আজ অবসরে আছেন, তাদের এই শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর