সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংক কাল থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছেন আমানতকারীরা

রবিউল আলম মুজাহিদ সহ-সম্পাদকঃ দৈনিক চাঁদপুরের আলো" / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলন করতে পাবেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ উত্তোলন করা যাবে দুই লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে থাকায় কোনো লেনদেন হবে না।

আগামীকাল বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলন করা যাবে।প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলনের সুযোগ পাওয়া যাবে। তবে এ শর্ত কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি-আমানতকারীরা অগ্রাধিকার পাবেনআর প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম হারে— অর্থাৎ ৩ শতাংশ মুনাফা দেওয়া হবে।

এতে আরো বলা হয়, দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

এছাড়া, চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরো তিনবার নবায়নের পর উত্তোলন করা যাবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুবার নবায়নের পর উত্তোলনের সুযোগ পাওয়া যাবে।

রবিউল আলম মুজাহিদ: সহ-সম্পাদকঃ দৈনিক চাঁদপুর আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর