সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের বিদায়: কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র ফুলেল শুভেচছা

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

​রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের বদলিজনিত কারণে তাকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।

সোমবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অধ্যক্ষের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ​এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান, সদস্য সচিব জনাব ডা. শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য মোঃ আতিয়ার রহমান, মোঃ শহিদুল আলম লাবু এবং মোঃ আব্দুল গফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা প্রদানকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একজন দক্ষ ও আদর্শবান অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর মেধা ও শ্রম দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর বিদায় বেলায় শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সহকর্মী ও শিক্ষার্থীদের মতে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিলেন অত্যন্ত সহজ-সরল, সদালাপী এবং ছাত্রবান্ধব একজন মানুষ। তাঁর দায়িত্ব পালনকালে কলেজের একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলস কাজ করেছেন। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।
​বিদায়ী বক্তব্যে অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারমাইকেল কলেজের ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর