সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

রিয়াদে এনটিভির আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপন ও

*সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ* / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

*সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ*

সৌদিআরব রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে ৫৫তম মহান বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার(২৫-ডিসেম্ভর,২০২৫) মধ্যরাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের নব র্নিবাচিত সভাপতি আলী আহছান কিরন।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায়_ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন রিয়াদের বহুল আলোচিত আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া,বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের নব র্নিবাচিত সাধারণ সম্পাদক ইনভেষ্টার মোহাম্মদ রাসেল আহমেদ, নুরুল আমিন নুরু, আলী মোর্তজা, শেখ রকীব উদ্দিন, জাহাঙ্গীর আলম, মাসুদ আলম, বিল্লাল হুসেইন প্রমুখ।

বরাবরের মতোই এ আয়োজনে পাশে থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন_ রিয়াদের বাথা সানসিটি পলিক্লিনিক, বাথা রাসেল ট্রাভেলস ও জান্নাত রেস্টুরেন্ট, সকার ফিটনেস, রিয়াদের আমিয়াল গ্রুপ, হোটেল চাঁদপুর , চাঁদপুর সুপার সপ,বাথা ইয়াসমিন রেষ্টুরেন্ট,বদিয়া ফ্রেন্স রেস্টুরেন্ট আল সাবা ফুড ট্রুফ স্টোর, নুর কিমাম ফর ট্রেডিং কোম্পানি,ফয়সাল সিসিটিভি, গলফ টুলেডে রেস্টুরেন্ট, রিয়াদের ফুড হাউজ,আলোচিত বার্তা।

অনুষ্ঠানে আগত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান, বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিন , গাজী টিভি প্রতিনিধি ফকির হাকিম , বাংলা ৫২ টিভি সৌদি আরব ব্যুরো চীফ ছাদেক আহমাদ, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাসেল প্রমুখ।

আয়োজনটি প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনীতিক, ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সকাল টিভি প্রতিনিধি মোহাম্মদ ফারুক, ও বাউল শিল্পী ইমন বাউল।

কমেডি,গান, কবিতা আবৃত্তিতে এক প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা।
পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া শিল্পীদের উপহার দেওয়া হয়। সবশেষে ছিল নৈশভোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর