সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

‘চার বিয়ে’ নিয়ে বিপাকে কপিল, চিন্তায় আত্মীয়স্বজনও!

বিনোদন ডেস্ক, দৈনিক চাঁদপুরের আলো / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঢাক-ঢোল, সাজসজ্জা- সব প্রস্তুতি ঠিকঠাক। কিন্তু মাথায় একটাই প্রশ্ন, এত আয়োজনের মাঝে পিঁড়িতে বসবে কে? শোনা যাচ্ছে, বলিউডের কপিল শর্মা এবার ফিরেছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে তৈরি হয়েছে চার বিয়ে নিয়ে তুমুল অস্থিরতা!

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন ছবি ‘কিস কিসকে পেয়ার কারু টু’–তে কপিলের চরিত্র একটি নয়, চার-চারজন ‘স্ত্রী’ সামলাবেন, যা নিয়ে পুরোপুরি বিপাকে পড়বেন কপিল! কোথাও নিকাহ, কোথাও সাতপাক, কোথাও খ্রিস্টীয় প্রতিজ্ঞা- এমন কয়েক রীতিতে চলবে কপিলের বিয়ে। আর নিয়েই এগোবে কমেডি ঘরানার এই গল্প।

সম্প্রতি প্রকাশিত এই সিনাম্র ট্রেলারে দেখা যায়, একদিকে চার বউ, আরেকদিকে কপিলের প্রকৃত প্রেম খোঁজার অভিযান- সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কপিল স্টাইলের বিশৃঙ্খলা আর কমেডি।

ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। চার নায়িকার ভূমিকায় আছেন হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি ও আয়েশা খান। কপিলকে ঘিরে পরিবারের মতোই তারাও পড়বে অবাক করা সব জটিলতার মধ্যে।

২০১৫ সালের প্রথম কিস্তির মতোই এবারও দর্শককে হাসির ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতারা। কপিলের আগের ছবির সাফল্যের পরই দ্বিতীয় পর্বকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে রয়েছে একটি প্রশ্নও! চার বিয়ে টিকিয়ে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজের একটা সত্যিকারের প্রেম কি খুঁজে পাবে কপিল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর