সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শাজাহানপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জিসাস বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা।

রিপোর্টারের নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

গত (১১ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় অবস্থান ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান পুটু। এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও গণমানুষের সমর্থনে আগামীর আন্দোলন-সংগ্রামে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর