সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-টাকা লুট, আহত এক

বিশেষ প্রতিনিধিঃ / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন ৩১ নং ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে কক্সবাজার থেকে বাড়ি ফিরেন বাড়ির মালিক আব্দুস হোবাহান। কিছুক্ষণ পর কেচি গেট খোলা পেয়ে ৭ সদস্যের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে। শার্ট-প্যান্ট পরা অবস্থায় হাতে দেশীয় অস্ত্র—ছুরি, রামদা, চাপাটি ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে তারা পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বাড়ির সদস্যদের হাত-পা-মুখ বেঁধে ফেলে তিনটি কক্ষ তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ৭টি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর