সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বাঁশখালী বার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও দায়রা জজকে সংবর্ধনা।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ জনাব হেমায়েত উদ্দীন মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি নবনিযুক্ত চট্টগ্রামের জেলা ও দায়রা জজ জনাব হেমায়েত উদ্দিকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও বাঁশখালীর বিশিষ্ট আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা জনাব হেমায়েত উদ্দীন-এর দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং আইন ও বিচার ব্যবস্থায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বাঁশখালীর আইনজীবীরা আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে চট্টগ্রামের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার লাভ করবে।

সংবর্ধনার জবাবে জনাব হেমায়েত উদ্দীন বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের মান উন্নয়নে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বাঁশখালী তথা চট্টগ্রামের বিচারিক ব্যবস্থাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মহোদয় বাঁশখালীর আইন অঙ্গনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সবশেষে, বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব হেমায়েত উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর