সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সৌদিআরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আয়োজনে শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫;

সৌদিআরব থেকে_ ছাদেক আহমাদ। / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সৌদিআরব থেকে_
ছাদেক আহমাদ।

গত ১২ই সেপ্টেম্বর২০২৫-এ শুরু হওয়া প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছেন ১৬টি দল।

টুর্নামেন্টকে সামনে রেখে গত ২রা সেপ্টেম্বর/২৫, রিয়াদস্থ বাথা ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সিও বলেন, প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের
সিইও মোঃ মকবুল হোসেন
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন যে,বাংলাদেশের ক্রিকেট প্রেমী ১৬টি জেলার প্রবাসীদের সহযোগিতায় ১৬ টি দল এই খেলায় অংশ নিচ্ছেন, টুর্নামেন্টের সিও সৌদি আরব ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলার অনুমতি লাইসেন্স নিয়েছেন বলেও জানান।

ফখরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ,মোঃ সালাউদ্দিন আহমেদ ।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানান এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি,পাকিস্তানের শাহিদ আফ্রিদি।

বাংলাদেশ এবং পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটাররা খেলায় অংশ নিবেন।
খেলার মাঠে আইন-শৃঙ্খলা এবং ক্রিকেটারদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ চলমান এই টুর্নামেন্ট কে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর