সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শৈলকুপায় এবি পার্টির গণসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

মোঃ আবু জাহিদ / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আবু জাহিদ

ঝিনাইদহের শৈলকুপাতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতাকর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা জুড়ে দলটির কেন্দ্রীয় কমিটির গণপরিবহণ ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি শৈলকূপার ২৭ পল্লী টংবিলা শ্রী শ্রী গৌর গোবিন্দ মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন, এছাড়াও সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা শাসকের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন। সেই চেতনাকে ধারণ করে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণে নিবেদিত। এবি পার্টি সেই প্রত্যাশার জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির উপজেলা আহ্বায়ক মোঃ শাহীন আলম, সদস্য সচিব তাছের আহমেদসহ সংগঠনটির অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর