সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বাঁশখালী ৯নং (ক) শীলকূপ ইউনিয়নে জালিয়াখালী থেকে গন্ডামারা ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণের প্রাক্কলন সম্পন্ন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

শীলকূপ ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নবাসীর বহুল কাঙ্ক্ষিত জালিয়াখালী বাজারের পূর্ব প্রান্ত থেকে ডাক বাংলা সড়ক হয়ে গন্ডামারা ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের প্রাক্কলন (Estimate) তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আজ সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডি (LGED)-এর সম্মানিত উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার আমিনুল ইসলাম এবং কার্য্য সহকারী মোঃ বাবুল। এ সময় তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউছুপসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরীর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগেই এই প্রকল্প কাজটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, খুব শীঘ্রই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।” চেয়ারম্যান রাশেদ নূরী সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেছেন যাতে জনকল্যাণমূলক এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

সরেজমিনে দেখা যায়, সম্পূর্ণ সড়কজুড়ে বড় বড় গর্ত যার কারনে এলাকাবাসীর চোখের পানি নাকের পানি একাকার করে ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে যেতে দেখা যায় শিক্ষার্থী, পথচারীদের। অবিলম্বে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি’র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর