সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কাঁকরল ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় লাঠিসোঁটা ও দা নিয়ে কাঁকরল ক্ষেত কর্তন করে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবার।
শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের দাবি, ভুক্তভোগীর পরিবারের সাথে প্রতিপক্ষের জাকের আহমদের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল, প্রতিপক্ষের জাকের আহমদ গংরা বাদী হয়ে ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের বিরুদ্ধে গত ২০২১ সালে যুগ্ম জেলা জজ আদালত বাঁশখালীতে একটি মামলা দায়ের করেন, উক্ত মামলায় ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের পক্ষে রায় দেন মাননীয় আদালত। এরপর বিরোধ মীমাংসার লক্ষ্যে দুপক্ষের লোকজনকে নিয়ে বিগত শুক্রবার রাতে বাঁশখালী থানায় একটি বৈঠকও হয়।

এরইমধ্যে আইনের তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে ফলজ কাঁকরল ক্ষেত কর্তন ও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কামাল উদ্দীনের পরিবারের লোকজন। এসময় কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর তাণ্ডব চালানোর সময় ভুক্তভোগী পরিবারের মোবাইলে ধারণ করা কয়েক মিনিটের একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে দেন ভুক্তভোগীরা।

অপরদিকে প্রতিপক্ষের জাকের আহমেদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, কামাল উদ্দীনের লোকেরা তাদের ক্ষেতখোলাও নষ্ট করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর