সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে।

র‌্যালিটি বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় থেকে বের হয়ে বরকল-বরমা সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক পদ প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব পদ প্রত‍্যাশী শহিদ খাঁন।

এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন বিএনপির নেতা জারুল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মউদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক, মোনায়েম খাঁন, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য মোঃ ফারুক মিয়া। আবু সিদ্দিক, আবুল কালাম, আজিজুর রহমান, ডা: মোজ্জামেল, মোঃ সোলাইমান, মমতাজ, জাগের, মালেক, আহাসানউল্লাহ, সাইফুদ্দীন, সেলিম, বাবু, সোহেল, নাজিম, শাহ আলম, আজিজ, পারভেজ, জাহাঙ্গীর, হানিফ, আবদুল নবীসহ উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসবক দল, ছাত্রদল,কৃষক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী।

র‌্যালিতে দলীয় নেতাকর্মীরা দলীয় জাতীয় পতাকা, দলীয় প্রতিক নিয়ে নেচে গেয়ে অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আবারো গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর