সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

তাহিরপুর বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন,পরিবহনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

আমির হোসেন ষ্টাফ রিপোটার / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আমির হোসেন
ষ্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে বালু বোঝাই নৌকাসহ তিনজনকে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আটক করা হয়।

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর)ভোর রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর এলাকা থেকে বালু বোঝাই করে পাচারের সময় নৌকাসহ তাদের আটক করে।

জানাগেছে,উপজেলা আলোচিত শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে নৌকা বোঝাই করে পাচারের সময় জালালপুর এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে পুলিশ কে জানালে নৌকাসহ তিনজনেকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং আটককৃত নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত্যরা হল,উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসা মিয়ার ছেলে ফারুক মিয়া(৩০),একেই গ্রামের বাসিন্দা কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও সোহাগ মিয়া(৩০)।

উপজেলার বহুল আলোচিত শান্তি নদী থেকে ৫ আগষ্টের পর ও পূর্বে থেকে বালু উত্তোলন ও বিক্রি করছিল একটি চক্র। একাধিক বার বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করতে অভিযান পরিচালিত হলেও তা বন্ধ হয়নি। বালু বোঝাই নৌকা ও ভল্কহেড আটক করলেও মুলহুতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান উপজেলার সচেতন মহল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরুখ আলম শান্তনু জানান,উপজেলায় সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না। একেই সাথে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,দন্ডপ্রাপ্ত্যদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর