সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, উপদেষ্টা ফাওজুল কবির খান

রিপোর্টারের নাম / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশে সড়ক খাতকে সবচেয়ে বড় দুর্নীতির ক্ষেত্র আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “রাস্তা নির্মাণের ব্যয় কমাতে হবে এবং সড়কের উপর নির্ভরতা হ্রাস করতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য মাল্টিমডেল ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করা জরুরি।”

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনকৃত ধাপে ভোগড়া বাইপাস থেকে ১৮ কিলোমিটার অংশ চালু করা হয়েছে। এ এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো ইউটার্ন রাখা হয়নি এবং যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হবে।

৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির ইতোমধ্যেই ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ করে হস্তান্তরের লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ফাওজুল কবির খান বলেন, “আমাদের দেশে নামেই হাইওয়ে। হাইওয়ের উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যায়, গবাদিপশুও চলে। এজন্য যানবাহনের গতিশীলতা ব্যাহত হয়। এখন আমরা এমন এক্সপ্রেসওয়ে তৈরি করছি যেখানে বাহিরে ফেন্সিং থাকবে, ফলে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর