সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

গাজীপুরে চৌকস অভিযানে ছয় ডাকাত গ্রেফতার, অস্ত্র-টাকা-মোটরসাইকেল উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকায় এক সফল অভিযানে সংঘবদ্ধ ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, একটি মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাছা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার ভোর রাত ৩টা ১৫ মিনিট থেকে ৫টার মধ্যে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

১১–১২ জনের একটি দল অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, জামদানী শাড়ি, মোবাইলসহ প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর জিএমপি কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু হয়। প্রথমে নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও চারজনকে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শামীম (৩৫), মো. মোশরাফ (৪২), জাহিদুল ইসলাম মানিক, মো. মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) এবং শাহদাত হোসেন শীতল (১৯)। তাদের কাছ থেকে একটি লোহার সাবল, দুটি ধারালো দা, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আমিনুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা জিএমপির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর