সংবাদ শিরোনাম
বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্য ও বাণিজ্য তুলে ধরতে ১ নভেম্বর ‘চট্টগ্রাম উৎসব’ আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সম্পন্ন: সনদ প্রদান গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৬ মাসের কারাদণ্ড বালিয়াডাঙ্গীতে হঠাৎ ঝড়-বৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টিহীনতার পর স্বস্তির বৃষ্টি, সবজি ও আমন ধানে ক্ষতির আশঙ্কা মানবসেবায় নিঃশব্দ পদচারণা: ইতালীয় মিশনারীদের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি – নিকোলাস বিশ্বাস
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে বাবা ছেলেসহ আটক-৩ জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল একত্রিত হয়ে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে শ্রীমন্তপুর গ্রামে যৌথ অভিযান চালায়। অভিযানে মাদকসহ একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি এবং তার দুই ছেলে সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাখাওয়াত এবং তার দুই ছেলে পলাশ ও সোহান। অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টারের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

Categories