সৌদি আরব থেকে_
১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠান।
সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁনের সভাপতিত্বে_ সাধারণ সম্পাদক ফকির আল আমীনের সঞ্চালনায়_অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক ও রিয়াদ ব্যাংকের জেনারেল ম্যানেজার হিজাব সুলতান আল-ওতাইবী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও লাব্বাইক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজালাল ভুট্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ৭১টিভি রিয়াদ প্রতিনিধি মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ও চ্যানেল এস সৌদি আরব প্রতিনিধি এম. মেহেদুল খাঁন, গাজী টিভির রিয়াদ প্রতিনিধি ও ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফকির হাকিম এবং একুশে টিভির রিয়াদ প্রতিনিধি ও ফোরামের প্রচার সম্পাদক মিজানুর রহমান ভুইয়া।
এ সময় রিয়াদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে সাংবাদিকরা বদ্ধপরিকর। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও জানান তারা।
আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রিয়াদের স্থানীয় শিল্পী জমসেদ রাণা ও বাউল শিল্পী শিমু সরকার সংগীত পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শকরা আনন্দে মেতে ওঠেন।
গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।