সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শাহরাস্তিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক চাঁদপুরের আলো / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) ফারুক আহম্মদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া এলাকায় মেসার্স মান্নান ব্রিক ফিল্ডের উত্তর পাশে শ্রমিকদের টিনশেড ঘর থেকে সৌরভ হাজং (২০) নামে এক যুবককে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯টা ৫৫ মিনিটে সূচীপাড়া উত্তর ইউনিয়নের ঘোড়া ময়দান বাইল্লাতলী এলাকায় আবুল কাশেমের বাড়ি থেকে হোসনেয়ারা বেগম (৫১) কে তার হেফাজত থেকে আরও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এসময় মোট ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪, তারিখ- ০৪ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories