সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শাহরাস্তির দেবকরা গ্রামে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীর আত্মহত্যা

শাহরাস্তি প্রতিনিধি / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। শুক্রবার ১ মে বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার যুবরাজ চন্দ্র শীলের ভবণের দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির সালমা আক্তার (২৩) এর সাথে একই উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদী প্রবাসী মোঃ রিয়াদ হোসেনের (২৬) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিভিন্ন সুত্রে জানা যায়, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে ৪ বছরের মেয়েকে বাসার বাইরে পাঠিয়ে বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর