সংবাদ শিরোনাম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘরে ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ (৪৫) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস‍্যদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আছর বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় অভিযুক্ত মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮) এর বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ,সংকর দাশ,রুপনা দাস,মধু দাশ,উর্মি দে,পূর্ণিমা দাশ,দুলাল দে,দিপ্তি দাশ,কৃষ্ণা দাশ,জর্ণা দাশ প্রমুখ। বক্তারা বলেন,বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সেভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন।

সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করতে করে। এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগন তাদের বিরুদ্ধে নানানরকম মিথ‍্যা অভিযোগ,ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে।

তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। যা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনার পরের দিন চন্দনাইশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বাপ্পী দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories