সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে আজ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্র বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা বেগমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব কামরুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উম্মে হাবিবা।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা রিদোয়ানুল করিম খোকন, অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন নুরুল কাদের। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ, তানিয়া, জেয়াসমিন, ডালিয়া, কাউছার, স্মৃতি, নিলু, খতিজা, নাঈম, চম্পা ও রিতা।

 

উল্লেখ যে, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ বাঁশখালী’র চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নং ওয়ার্ডে অবস্থিত। ২০২১ সালে অত্র প্রতিষ্ঠান যাত্রা শুরু করে শহরের নামী-দামী সরকারি বেসরকারি স্কুলের আলোকে গঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর