সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রাজশাহী-১ আসনে মনোনয়নের বৈধতা ফিরে পেলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক

রিপোর্টারের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়নপত্রের বৈধতা পুনরায় বহাল করা হয়েছে। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের স্বাক্ষরে গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আপিল ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।

মনোনয়ন ফিরে পাওয়ায় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, আমি মানুষের পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো—এটাই আমার ওয়াদা।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল এবং জনগণের অধিকার আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

এদিকে, রাজশাহী-১ আসনে তাঁর প্রার্থিতা বহাল হওয়ায় নির্বাচনী মাঠে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এতে ভোটের লড়াই আরও জমজমাট হবে এবং সাধারণ ভোটারদের আগ্রহ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর