সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাঁশখালী রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, ফোর্সের কল্যাণে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপালনরত ফোর্স সদস্যদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তদন্তকেন্দ্রের ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও গোসলখানা ঘুরে দেখেন। বিভিন্ন স্থাপনার সার্বিক অবস্থা তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মাননীয় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন— “দুর্গাপূজার সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি সদস্যকে সতর্ক, পেশাদার ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন। এজন্য তিনি ফোর্সকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়া পুলিশ সুপার সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও অন্যান্য সুযোগ-সুবিধার মান উন্নয়নে আমরা নিয়মিত কাজ করছি। তাঁদের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
পুলিশ সুপার আরও বলেন, দায়িত্বপালনের পাশাপাশি ফোর্সের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও প্রাত্যহিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জেলা পুলিশ নিরন্তর উদ্যোগ গ্রহণ করবে।

তাঁর এ আশ্বাসে উপস্থিত ফোর্স সদস্যরা অনুপ্রাণিত হন এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা অনুভব করেন। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ও রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর