সংবাদ শিরোনাম
খাসির মাংসের ঝোলে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ, ক্ষোভ প্রকাশ গ্রাহকের চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

খাসির মাংসের ঝোলে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ, ক্ষোভ প্রকাশ গ্রাহকের

শাহরাস্তি প্রতিনিধি / ৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তির ঠাকুর বাজার এলাকার একটি পরিচিত রেস্তোরাঁর খাবারে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী এবং ড্রিম ডিজিটাল সাইনের স্বত্বাধিকারী আলম ফরাজি।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি তিনি উক্ত রেস্তোরাঁয় খাবার খেতে গেলে পরিবেশিত খাসির মাংসের ঝোলের মধ্যে সিগারেটের একটি অংশ দেখতে পান। বিষয়টি নজরে আসার পর তিনি খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অবহিত করেন এবং ঘটনার ছবি ও ভিডিও দেখান।

আলম ফরাজির দাবি, অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যাশিত আন্তরিকতা বা সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন।

তার ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানের খাবারের প্রশংসা করে আসছিলেন। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিনি বিস্মিত ও বিব্রত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকসেবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুতের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর