সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ঝোপের মাঝে রামগঞ্জের নাইট গার্ডের লাশ উদ্ধার

হাজিগঞ্জ প্রতিনিধি: দৈনিক চাঁদপুরের আলো / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ঝোপের মাঝে পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। ০২ মে শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া এলাকায় এ চাঞ্চল্যকর খবর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মে) বেলা ১২ টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ির মৃত হারুন অর রশিদ মুন্সীর পরিত্যক্ত ঘরের সামনে ঝোপঝাড়ের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দ্রুত তদন্তের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

এদিকে শুক্রবার (১ মে) দিবাগত রাতে রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজারের নিউ আপন শিল্পালয়ে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাজারের নাইট গার্ড ফরিদকে মুখ বেঁধে ও হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। ডাকাত দলকে চিনে ফেলায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে; তাকে পরে হত্যা করা হয়।

পরে তার মৃত্যু নিশ্চিত হলে ডাকাত দল প্রাইভেটকারে করে মরদেহটি অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দেয় বলে সন্দেহ করা হচ্ছে। নিহত ফরিদ রামগঞ্জ পৌর এলাকার মিজি বাড়ির শাহজানের ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানকার নাইট গার্ডে চাকরি করতেন নিহত ফরিদ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর