সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

​রাজশাহী জেলা তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ইং বুধবার।

​বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা তাঁতীদল। বুধবার বিকেলে পবা উপজেলার হরিপুর বিএনপির পার্টি অফিসে, আয়োজিত এই অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

​উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি জনাব মোঃ কুতুব উদ্দিন বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ খোকন।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা তাতীদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক -রাকিবুল ইসলাম তুষার, গোদাগাড়ী উপজেলা তাতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক -মোঃ লাবলু, সাবেক গোদাগাড়ী উপজেলা তাতি দলের যুগ্ন আহবায়ক মোঃ বিপ্লব, হরিপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি -মোঃ মুরাদ, নওহাটা পৌরসভা তাতীদলের সভাপতি -মোঃ আলাউদ্দিন, রাজশাহী জেলা মত্স্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ রাজিবুল, সাবেক রাজশাহী জেলা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক -খালিদ বিন কাদের, হরিপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হরিপুর ইউনিয়ন তারেক জিয়া প্রজন্মদল -মোঃ আকবর, পবা উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মোঃ হেলাল উদ্দিন, বর্তমান দামকুড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি -জিয়ারুল ইসলাম, সাবেক দামকুড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি -মোঃ সোনারুল ইসলাম, কাশিয়াডাঙ্গার সংগ্রামী নেতা -মো: রাকিবুল, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ হুমায়ুন, চড় মাঝারদিয়ার এর ত্যাগী নেতা -মোঃ মাইনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ০৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি -সাইরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ দুলাল, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ শামিম, দামকুড়া ইউনিয়ন তরুনদলের সভাপতি -মোঃ আতিক, সাবেক গোদাগাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্মদলের সভাপতি এবং সাবেক রাজশাহী জেলা তাতি দলের সদস্য -মোঃ সুজন আহাম্মেদ রাজ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য -মোঃ রিদয়, দামকুড়া ইউনিয়নের ছাত্রনেতা মোঃ হাসান আলী, হরিপুর ইউনিয়নের ছাত্রনেতা মোঃ রাজা, ছাত্রনেতা বাদশা, মোঃ জামাল, মোঃ নিরব, মোঃ রাইহান সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত আরও নেতৃবৃন্দ।

​ইফতারের পূর্বে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলের ঐক্যবদ্ধতা কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর