
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ইং বুধবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা তাঁতীদল। বুধবার বিকেলে পবা উপজেলার হরিপুর বিএনপির পার্টি অফিসে, আয়োজিত এই অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি জনাব মোঃ কুতুব উদ্দিন বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ খোকন।
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা তাতীদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক -রাকিবুল ইসলাম তুষার, গোদাগাড়ী উপজেলা তাতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক -মোঃ লাবলু, সাবেক গোদাগাড়ী উপজেলা তাতি দলের যুগ্ন আহবায়ক মোঃ বিপ্লব, হরিপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি -মোঃ মুরাদ, নওহাটা পৌরসভা তাতীদলের সভাপতি -মোঃ আলাউদ্দিন, রাজশাহী জেলা মত্স্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ রাজিবুল, সাবেক রাজশাহী জেলা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক -খালিদ বিন কাদের, হরিপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হরিপুর ইউনিয়ন তারেক জিয়া প্রজন্মদল -মোঃ আকবর, পবা উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মোঃ হেলাল উদ্দিন, বর্তমান দামকুড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি -জিয়ারুল ইসলাম, সাবেক দামকুড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি -মোঃ সোনারুল ইসলাম, কাশিয়াডাঙ্গার সংগ্রামী নেতা -মো: রাকিবুল, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ হুমায়ুন, চড় মাঝারদিয়ার এর ত্যাগী নেতা -মোঃ মাইনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ০৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি -সাইরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ দুলাল, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য -মোঃ শামিম, দামকুড়া ইউনিয়ন তরুনদলের সভাপতি -মোঃ আতিক, সাবেক গোদাগাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্মদলের সভাপতি এবং সাবেক রাজশাহী জেলা তাতি দলের সদস্য -মোঃ সুজন আহাম্মেদ রাজ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য -মোঃ রিদয়, দামকুড়া ইউনিয়নের ছাত্রনেতা মোঃ হাসান আলী, হরিপুর ইউনিয়নের ছাত্রনেতা মোঃ রাজা, ছাত্রনেতা বাদশা, মোঃ জামাল, মোঃ নিরব, মোঃ রাইহান সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত আরও নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলের ঐক্যবদ্ধতা কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩