সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

চাঁদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

২৭ জানুয়ারি,জেলা প্রশাসন চাঁদপুর এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে চাঁদপুর সদরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানে ওয়ান টু ওয়ান থার্টি শপ বাধ্যতামূলক পণ্যের আমদানিতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যাতীত বিক্রয় এবং বৈধ আমদানির তথ্য দিতে না পারায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ৮০,০০০ টাকা জরিমানা করা হয়।

মীম বনফল সুইটস এন্ড পেস্ট্রি শপকে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যাতীত ব্রেড, কেক ইত্যাদি পণ্যে বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০৫০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুল হুদা, সহকারী কমিশনার, জেলা প্রশাসন চাঁদপুরের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা, জনাব পরিতোষ চন্দ্র তালুকদার (উপপরিচালক (রসায়ন) এবং অফিস প্রধান), জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি), জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব এস. এম. শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই কুুমিল্লা অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর