সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ফরিদপুরের সালথা পুলিশ প্রশাসনের ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন।

জাহিদ হোসেন ফরিদপুর। / ৫১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

জাহিদ হোসেন

ফরিদপুর।

ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পরই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বা সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তিনি থানার পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় মহড়া পরিচালনা করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ৩০ থেকে ৩৫ সদস্যের পুলিশ দল নিয়ে মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ওসি বাবলুর রহমান খান মহড়ার সময় বলেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো পক্ষ যদি এলাকায় নাশকতার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। জনগণের প্রয়োজনে থানায় ওসির কক্ষ সবসময় খোলা থাকবে।

তিনি আরও বলেন, আমার থানার এলাকায় কেউ যদি নাশকতার পায়তারা করে, তাঁকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর