সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে আতাতকারীদের মনোনয়ন কেন দিচ্ছে বিএনপি? প্রশ্ন উঠেছে তৃণমূল ও সাধারণ জনতার মাঝে

রিপোর্টারের নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, বিএনপির আদর্শ ও নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অতীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল—এমন বিতর্কিত ব্যক্তিরাও এখন বিএনপির মনোনয়ন তালিকায় জায়গা পাচ্ছেন।

তৃণমূলের অনেক নেতাকর্মী প্রশ্ন তুলেছেন—যাদের বিরুদ্ধে এক সময় আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি, তাদেরকেই এখন কেনো নিজেদের প্রার্থী বানানো হচ্ছে? এতে দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।

বহু জেলায় দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে আন্দোলনে থাকা নেতারা উপেক্ষিত, অথচ হঠাৎ করে রাজনৈতিক সুবিধাবাদী, অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল এমন চিহ্নিত ব্যক্তিরা দলের টিকিট পাচ্ছেন। এতে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে সাধারণ কর্মীদের দাবি—ত্যাগী, নির্যাতিত ও আদর্শবান নেতাদেরকেই যেন মনোনয়ন দেওয়া হয়। তা না হলে আগামী নির্বাচনে দলকে চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তৃণমূলের এই আওয়াজ এখন ঢাকায়ও গুঞ্জন তুলেছে—আদর্শ না কি সমঝোতা, কোন পথে হাঁটছে বিএনপি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর