সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites রিয়াদে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিআইএস ইংরেজি শাখার গভর্নিং বডির নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপি প্রার্থীদের* বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে টাইলসের নিচে গোপন গোডাউন, ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ও প্রায় ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

২২ অক্টোবর, ২০২৬

রাজশাহীর কাটাখালীতে টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গোডাউন থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশ যৌথভাবে নগরীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এমাদপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪)। মানিক ইসলামের পূর্ববর্তী ঠিকানা চরখিদিরপুর মধ্যচর গ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এমাদপুর গ্রামে প্রথম অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকাসহ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মানিক ইসলাম।

পরে গ্রেপ্তার আজাদকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে মানিক ইসলামের বাড়িতে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে টাইলসের নিচে ড্রাম দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন গোডাউনের সন্ধান পায় পুলিশ। ওই গোডাউনে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, মানিক ইসলামের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় পেনাল কোডের তিনটি মামলা এবং মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

অন্যদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর