সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল।

অভিযানকালে জনৈক নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিন আলীর পিতা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমিতে অভিযান চালানো হয়। এ সময় তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, মোঃ তুহিন আলী (২৬), পিতা মোঃআনোয়ার হোসেন, মাতা মোছাঃ মনিরা বেগম, সাং—রৌধী, থানা—সিংড়া, জেলা—নাটোর।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার তুহিন আলী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‍্যাবের কাছে তথ্য রয়েছে।

র‍্যাব-৫ জানায়, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিংড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।”

র‍্যাব আরও জানায়, জব্দ করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার তুহিন আলীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories