সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা;

সৌদিআরব থেকে_ ছাদেক আহমাদ।

রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হোটেল ডি-প্যালেসে।

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে_ সাধারণ ফারুক হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়_ প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারুক আহমেদ চাঁন।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন।

উপস্থিত বক্তব্যে রাখেন_ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও ৭১ টিভির রিয়াদ প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা, প্রবাসী নোয়াখালী বিএনপির সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির রিয়াদ প্রতিনিধি ওমর ফারুক,সুমন সহ আরো অনেকে।

বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীরমুক্তিযোদ্ধাগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ সহ সকল শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

পরিশেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা এবং জিয়া পরিবার সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত করেন ফখরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর