সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস পালন কর্মসূচিতে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের অংশগ্রহণ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সহকারী বার্তা সম্পাদক,

সৌদিআরব রিয়াদে, ২৬ মার্চ ২০২৬: সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের গৃহীত কর্মসূচীর সূচনা করেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির মধ্যে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম, সৌদিআরব বিজনেস এন্ড ইনভেস্টর ফোরাম, রিয়াদ বাংলাদেশ থিয়েটার, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন এসময় দূতাবাসের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির তাৎপর্যের উপর আলোকপাত করে রিয়াদে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্য জনাব মামুনুর রশিদ এবং ডাঃ গোলাম হাসনাইন সোহান বক্তব্য রাখেন।
পরিশেষে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং বাংলাদেশের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিগণের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রদূত প্রবাসে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহান স্বাধীনতার অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি প্রবাসী বাংলাদেশিগণকে সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা থেকে বিরত থাকার আহবান জানান।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর