সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠি

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী শাখার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মিলিত হন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালীর সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম ও শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরীসহ অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদঘাটনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে তারা পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। শেষে জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা, সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব, বাঁশখালী শাখার নেতৃবৃন্দ:
সভাপতি: মোহাঃ আব্দুর রহমান সোহেল
সহ-সভাপতি: মোহাম্মদ আমিনুল ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ আকতার হোসেন
সাংগঠনিক সম্পাদক: আনিসুর রহমান (হানিফ)
সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জামশেদুল ইসলাম
অর্থ সম্পাদক: আনিছুর রহমান
দপ্তর সম্পাদক: মোহাম্মদ জামাল উদ্দীন
প্রচার সম্পাদক: কাইছার হামিদ
সহ-প্রচার সম্পাদক: আরিফুল হক চৌধুরী
ধর্ম বিষয়ক সম্পাদক: মোহাম্মদ রেজাউল আজিম
সিনিয়র সদস্য: মোহাম্মদ এনাম, মোহাম্মদ ইমরান
সদস্য: মোহাম্মদ মোনতাহেরুল হক আমিন, ছোটন জলদাশ, জসিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর