সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

তথ্য সংগ্রহে গিয়ে তহশিলদারের দুর্ব্যবহারের শিকার সাংবাদিক, অভিযোগের প্রস্তুতি

রিপোর্টারের নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিকের সাথে অসদাচরণ, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন। অভিযোগ করা হয়েছে, অফিসে প্রবেশের পর পরিচয় দেওয়ার আগেই কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা রূঢ় আচরণ শুরু করেন।

সাংবাদিকের দাবি, অভিযুক্ত কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একজন সরকারি কর্মচারীর এ ধরনের আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দাপ্তরিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অফিসে প্রবেশ করেছিলেন। কিন্তু আকস্মিক এমন আচরণে তিনি হতবাক হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সহকর্মীদের অবহিত করা হয় এবং ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। ঘটনার সময় আরেকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ প্রসঙ্গে ইউএনও বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর