সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল! বানারীপাড়ায় হামেদ সুফির সম্পত্তি দখলের অভিযোগ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল! বানারীপাড়ায় হামেদ সুফির সম্পত্তি দখলের অভিযোগ

বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির দলিল সম্পাদনের মাধ্যমে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, ইলুহার ইউনিয়নের বাসিন্দা মরহুম আঃ হক সুফি (মুন্সী)–এর জ্যেষ্ঠ পুত্র আব্দুল হামেদ সুফি ২০ মার্চ ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুর ১ মাস ৩ দিন পর, ২৩ এপ্রিল ২০১৪ তারিখে চাখার সাব-রেজিস্ট্রি অফিসে ৫১০ নম্বর একটি দলিল সম্পাদন করা হয়। ওই দলিলে অজ্ঞাত এক ব্যক্তিকে হামেদ সুফি পরিচয়ে হাজির করে স্বাক্ষর জাল করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

খাস জমির ভিটি নিয়েও বিতর্ক

স্থানীয় সূত্র জানায়, ইলুহার ইউনিয়নের বৃহত্তর জনতা বাজার এলাকায় আঃ হক সুফি (মুন্সী)-এর খাস জমিতে একটি ভিটি (দোকানঘর) ছিল। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হামেদ সুফি সেটি পরিচালনা করতেন। অসুস্থতার কারণে তিনি দুঃসম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী আঃ ছালাম সুফির কাছে ভাড়ায় দেন।

পরবর্তীতে হামেদ সুফির মৃত্যুর পর তার ভাই বা আত্মীয়দের না জানিয়ে, ২৫ নভেম্বর ২০১৪ তারিখে হামেদ সুফির স্ত্রী রাহেলা বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে কিছু টাকার বিনিময়ে ভিটি লিখে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি বা ১ নম্বর খতিয়ানভুক্ত খাস জমি ক্রয়-বিক্রয় আইনত অবৈধ।

মৃত্যু সনদ নিয়েও অভিযোগ

হামেদ সুফির মৃত্যুর পর তার আপন ভাই মজিবর সুফি মৃত্যু সনদ সংগ্রহ করলে, সেই সনদের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেন আঃ ছালাম সুফি ও তার সহযোগীরা।

মামলা-হামলার অভিযোগ

মৃত হামেদ সুফির জমি ও ভিটি দখলের উদ্দেশ্যে আঃ ছালাম সুফি (৫০), তার ছেলে মিজানুর রহমান সৌরভ (৩৫), মেয়ের জামাতা জাহিদ রানা (৩০) ও আশিক সুফি (২৬) বিভিন্ন মামলা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে, হামেদ সুফির ভাই মজিবর সুফি, ভাতিজা ইমরান সুফি, শাওন সুফি ও মিজান সুফি মামলা, হামলা ও অপপ্রচারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories