সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

গাজীপুরে ফারুক খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সাবরিনা জাহান, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর হাজীয়ানী তাহেরা বেগম হাজী আব্দুল গাফফার মাদরাসা ও এতিমখানায় গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের কাতুরা বোম্বাই মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রশাসকের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে মাদরাসা ও মসজিদের দায়িত্বরত আলেম-ওলামা এবং মাদরাসার এতিম শিশুদের অংশগ্রহণে প্রায় দেড় হাজার রোজাদার একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

ফারুক খান বলেন, “রমজান মাসে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ভালো কাজের মাধ্যমে বাড়তি সওয়াব অর্জনের পাশাপাশি এটি আমাদের পারিবারিক ধারাবাহিক উদ্যোগের অংশ। আজ স্থানীয় প্রায় ১২০০ বাসিন্দা ও ৩০০ এতিম শিশুকে নিয়ে ইফতার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।”

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন , স্থানীয় জনগণের আগ্রহ ও সমর্থন পেলে আগামী সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories